সারাদেশ

লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেক্স

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনে আসা উপলক্ষে লালগালিচা বসানো হয়। তৈরি করা করা হয় গার্ড-অব-অনার মঞ্চের। থানা চত্বরে ঢুকে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এমন আয়োজন দেখে তিনি ক্ষেপে যান। সালামি (গার্ড-অব-অনার) গ্রহণ না করে এসএমপি কমিশনারের ওপর ক্ষোভ ঝেড়ে থানার ভেতরে চলে যান তিনি।

এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বলেন, আমিতো লাল কার্পেট বিছাতে না করেছিলাম। যা না করি সেটাই করো। কাজের কাজ কিছু করো না, শুধু প্রটোকল নিয়ে ব্যস্ত থাকলে কাজ করবে কখন?

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নিরাপত্তা হুমকিতো থাকবেই। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের মব সহ্য করা হবে না।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান।

এ সময় উপদেষ্টার সঙ্গে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। থানা পরিদর্শন শেষে তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা