সংগৃহিত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিহারিনগর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা কামাল হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা