সংগৃহীত ছবি
সারাদেশ

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম।

আরও পড়ুন : দাবি পূরণের আশ্বাসে ফিরলেন আহতরা

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। ঢাকা জেলার একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত।

প্রসঙ্গত, শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা