সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন।

আরও পড়ুন : পদ্মা-মেঘনা ও গোমতী নদীতে বেপরোয়া ডাকাত বাহিনী

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।

আরও পড়ুন : ভালুকায় কৃষকদলের কৃষক সমাবেশ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হবে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা