সংগৃহীত ছবি
সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : গোপালগঞ্জে পাউবোর উচ্ছেদ অভিযান

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক ৩ স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

জানা গেছে, ভোর ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। মহাসড়কের নয়াবাজার নামকস্থানে ভোর ৬টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আকন্দ নামে একজন নিহত হয়েছেন। অপরদিকে সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে নিহত শাহিন আকন্দ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে। আর নিহত অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, উভয় স্থানের নিহত ব্যক্তির মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি। এরপর সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন।

ওসি ইসমাইল আরও জানান, মহাসড়কটি চলনবিলের ওপর হওয়াতে ফাঁকা জায়গাগুলোতে ব্যাপক কুয়াশা পড়ে। কুয়াশার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা