সংগৃহীত ছবি
সারাদেশ

সেনাবাহিনীর ভুয়া আইডি তৈরি, গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে বগুড়ার শাপলা মার্কেট থেকে ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আরও পড়ুন: থানার ভেতরে ওসির লাশ

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের রাজু আহমেদ (৫০), আশরাফ আলী (৫৫), নবীন প্রামাণিক (২৭), কাহালু উপজেলার মনজুরুল ইসলাম মজনু (৩০), সদরের মো. মামুন (৩০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫২), মো. নাহিদ ইসলাম (১৯), সেজানুর রহমান (৩৬), গাবতলীর সোহেল রানা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শাপলা মার্কেটে কিছু প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠান জাল সামরিক পরিচয়পত্র তৈরি করছে এমন একটি গোপন সংবাদ ছিল যৌথবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন অনেকে। ওই সময় মিলু প্রিন্টিং প্রেসের ম্যানেজার রাজুসহ কয়েকজন আটক হন। পরবর্তীতে মজনু স্কিনপ্রিন্ট, শামিম গ্রাফিক্স নামে প্রতিষ্ঠান থেকেও কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।

এ সময় জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মইনুদ্দীন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তারা। এরপর তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪৭২, ৪৬৭ ও ৪৮৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা