সংগৃহীত ছবি
সারাদেশ

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচলের ৫নং সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫নং সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, রোববার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা