সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

আরও পড়ুন: যমুনা রেলসেতুতে চললো ট্রেন

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড-পুলিশ লাইন্স রোড এলাকার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে নেমে নিখোঁজ হয় ওই যুবক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।

সুধারম থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ভবঘুরে পাগল ছিল। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআই অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা