সংগৃহীত ছবি
সারাদেশ

ঘন কুয়াশায় কাজিরহাটে ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারনে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি। এতে ২ প্রান্তে আটকে পড়েছে শতাধিক যানবাহন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

বৃহস্পতিবার রাতে কাজিরহাট ঘাট থেকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরি ঘন কুয়াশায় কারণে মাঝ নদীতে আটকা পড়ে। এরপর ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পরে ফেরিটি আরিচা ঘাটে পৌঁছায়।

আইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মাঝ নদীতে আটকা পড়া শাহ আলী ফেরিটি ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টায় আরিচা ঘাটে পৌঁছায়। এর পরেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সন্ধ্যা থেকেই এই এলাকায় কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সাথে ফেরি চালানো হচ্ছিলো। কিন্তু সাড়ে ৯টায় ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা