সংগৃহীত ছবি
সারাদেশ

পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার চুল্লিগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন : ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা