সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্র ও বোমাসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি: ভোলা জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি হাতবোমা, ১ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

আটককৃতরা হলো, মো. ফারুক দৌলত ও মো. হোসেন সিয়াম।

তার আগে, শনিবার মধ্যরাত- রোববার ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় দীর্ঘদিন যাবত কুখ্যাত সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামের নেতৃত্বে ২টি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১২টি হাতবোমা, ৩টি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

তিনি আরও বলেন, এখন আটক সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা