সংগৃহীত ছবি
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে 'গার্ড অব অনার' প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের (৭২) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চিন্ময় কৃষ্ণকে হেফাজতে নিল সিএমপি

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার' প্রদান করা হয়। এরপর জানাজর নামাজ শেষে স্থানীয় সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে 'গার্ড অব অনার' প্রদান করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার নজরুল করিম প্রমুখ। এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের মৃত খেদের আলী শেখের ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত ম্যাকানিক্যাল ডিপার্টমেন্টর কর্মকর্তা ছিলেন। এ ছাড়ারও তিনি সাংবাদিক কুদরতে খোদা সবুজের চাচা।

জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) রাতে মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌছিফুর রহমান জানান, সোমবার রাতে অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের মৃত্যুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জুর বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বিদেহী আত্মার শান্তিকামনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা