সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শুভ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ সন্ধ্যায় সাইকেল চালিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে পৌঁছালে বেপরোয়া গতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় শুভ সাইকেল থেকে সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ফয়সাল হোসেন জানান, দ্রুত গতির একটি মোটরসাইকেল পেছন থেকে শুভকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শুভ মারা যান। মাথায় বড় ধরনের আঘাতের দাগ আছে।

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা