সংগৃহীত ছবি
সারাদেশ

হিন্দু বাড়িতে হামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের সদর উপজেলা রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণ কচুরি গ্রামের গীতা রানী বর্মনের বাড়িতে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি সাবেক ইপি চেয়ারম্যানা ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় যুবককে পুড়িয়ে হত্যা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারকরে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ আগস্ট ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মনের (৬৫) বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বাড়ির আলমাড়ি ও শোকেস ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করেন তারা। এ ঘটনায় গীতা রানী বর্মন বাদী হয়ে ইদ্রিস মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

গ্রেফতার ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সদস্য এবং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। পরে এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ সদরমডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা