সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশু মুনতাহা আক্তার জেরিনের (৬) লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ নারীকে আটক করেছে সিলেট জেলা পুলিশ।

রোববার (১০ নভেম্বর) ভোরে ৪টায় এই লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে শিশু মৃত্যু হয়েছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: সারাদেশে বিজিবি মোতায়েন

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে, শামিমা বেগম (মার্জিয়া), তার মা আলিফজান বেগম ও নানী কুতুবজান বেগমকে আটক করা হয়েছে। তারা কানাইঘাটের বাসিন্দা ও শিশু মুনতাহার প্রতিবেশী।

মুনতাহার বাবা শামীম আহমদ জানান, আমার শিশু কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম। রোববার ভোরে বাড়ির পাশে পুকুরে তার নিথর লাশের সন্ধান মিলেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, রোববার ভোর ৩টায় ১ মহিলা মুনতাহার বাড়ির পাশের একটি খাল থেকে লাম উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্ভবত কোনো একটি পুকুরে ফেলে দেওয়ার জন্য এই লাশটি তোলা হচ্ছিল। তখন স্থানীয় লোকজন এই বিষয়টি দেখে ফেলে। আমরা তার আগে থেকে এই এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। সেই অনুযায়ী লোকজন পাহারায় ছিলো। জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছি। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গত রোববার (৩ নভেম্বর) প্রতিবেশী শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হন শিশু মুনতাহা। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা