সংগৃহীত ছবি
সারাদেশ

বাসা থেকে আইনজীবীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজারে ১৯ ইউপি সদস্য আটক

শুক্রবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর ২০নং ওয়ার্ডের মুলাটোল ব্যাংক কলোনী এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আইনজীবী মোস্তাকিম ইসলাম স্থানীয় খাদেমুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী রিমু বেগমকে সঙ্গে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানে একই ইউনিটে তার বাবাসহ অন্য ভাইয়েরা আলাদাভাবে থাকতেন। ৪ দিন আগে তার স্ত্রী রিমু বেগম বাবার বাড়িতে বেড়াতে যান।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১টার পর খবর পেয়ে ওই বাসার ২য় তলায় গিয়ে দেখি অ্যাডভোকেট মোস্তাকিমের লাশ মেঝেতে পড়ে আছে। সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের সময় মোস্তাকিমের গলায় ফাঁস দেওয়ার ক্ষতচিন্হ দেখা যায়। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা