সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় হিরালাল দেবনাথ নামে ১ স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পর্যটকমুখর রাঙামাটি

নিহত ব্যবসায়ী, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এই ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাজারের ব্যবসায়ীরা জানায়, নিহত হিরালাল দেবনাথ কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ঐ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। শুক্রবার ব্যবসার কার্যক্রম শেষ করে রাত ৯টার দিকে তিনি ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এরপর বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে দিয়ে সামনের দিকে যায় তার ছেলে। এ সময় দুর্বৃত্তরা তাকে আটকে তার বুকে ২টি ছুরিকাঘাত করে। এর পরে তার তার ছেলে প্রীতম এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এলিভেটেড ওয়েতে নিহত ২

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, নিহত হিরালালের প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। তার বুকে ও হাতে ছুরিকাঘাত রয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, ‘পারিবারিক না ব্যবসায়ীক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান ‍নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা