সংগৃহীত ছবি
সারাদেশ

রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক দ্বন্দ্বের জেরে টানা ২৯ ঘণ্টা ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬ টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, গতকাল রাজশাহীর ৩ জন চালককে চাঁপাইয়ে মারধর করা হয়েছে। তারদের মধ্যে হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হয়। তাদের আছে মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০-৩০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। আবার গাড়ি পুরো ভর্তি না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়ছে না। বাসের চেয়ে বেশি সময় লাগছে।

আন্তঃনগর বাস কাউন্টারে সরজমিনে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকিটমাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে টিকিটমাস্টার নেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা