সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে হত্যার ঘটনায় দেওয়ান শহিদুজ্জামান শুভর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তোভোগীর স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক, গ্রেফতার ৫

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে শহরের পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে ভুক্তোভোগীর স্বজনরা বলেন, এঞ্জেল ফুডস্ বিস্কুট কারখানার পণ্য তৈরির জন্য দীর্ঘদিন ধরে একই এলাকার হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিল থেকে ময়দা ক্রয় করা হতো। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকায় বিভিন্ন সময়ে বাকিতেও ময়দা সরবরাহ করতেন আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বকেয়া টাকা চাইতে এঞ্জেল ফুডস্ কারখানায় যান আশফাক। তখন কারখানায় অবস্থান করছিলেন মালিক বাবু মন্ডল ও অপর মালিক শহিদুজ্জামান শুভ। এসময় দেনা-পাওনা নিয়ে কারখানার বাইরে আশফাকুলের সাথে বাবু মন্ডলের তর্ক-বিতর্কের একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গিয়ে শুভ দেখতে পান আশফাক হঠাৎ করে মাটিয়ে লুটিয়ে পড়ছে। যা দেখে ভয়ে তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যান বাবু মন্ডল। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আশফাককে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে যান দেওয়ান শহিদুজ্জামান শুভ। পরে আশফাকের পরিবাররের স্বজনদেকেও খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর তার বোন জামাতা হাসপাতালে আসলে আশফাকুল আওয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন : মানিকছড়ি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন মৃতের বড় ভাই রাকিবুল। এতে এঞ্জেল ফুডস্ কারখানায় মালিক শহিদুজ্জামান শুভকে দ্বিতীয় আসামি করা হয়। এ ঘটনায় শহিদুজ্জমান শুভকে গ্রেফতার করে পুলিশ।

এ সময়ে বক্তারা বলেন, সৎ, ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব দেওয়ান শহীদুজ্জামান শুভর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাই। সেই সাথে এ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী।

আরও পড়ুন : হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

এ সময়ে বক্তব্য রাখেন, শহীদুজ্জামান শুভর বাবা দেওয়ান তোফাজ্জল হোসেন, মাতা সেহেলী জাহান, মাসুমপুর সয়াধানগড়া নতুন পাড়ার আলী আজগর রিপন, মোঃ সাইদুর রহমান খোকন, মাসুদ আহমেদ কায়েস ও আক্তারুজ্জামান প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা