সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষকদল নেতার গাড়িতে হামলা, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি: পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহরের উপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে।

আরও পড়ুন : গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর আটক

শনিবার (১২ অক্টোবর) রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলার মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সালের গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়। রাত ১০ টার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় রাতের অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়।

আরও পড়ুন : ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩

এ সময় হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে। এ সময় ৬ জন আহত হয়। এ সময় নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।

আরও পড়ুন : ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

নড়িয়া থানার ওসি মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা ম্যাসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেলে মোড়ানো লাল কস্টেপ উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা