সংগৃহীত ছবি
সারাদেশ

ডিআইজি মশিউর গ্রেফতার

জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাকে চট্টগ্রাম থেকে আটক ঢাকা নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়েছে। এরপর ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই বিষয়টি জানাতে পারেননি তিনি।

ডিবি সূত্র জানায়, দেশে ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ সকল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি।

এ সময় গ্রেফতার মশিউর রহমান দীর্ঘ সময় ধরে ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

সোমবার (৫ আগস্ট) আ’লীগ সরকার পতনের পর গত মঙ্গলবার (১৩ আগস্ট) আরও ২৮ জনের পাশাপাশি তাকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

আরও পড়ুন: ২ মাসে গণপিটুনিতে নিহত ৩৩

আলোচিত এই ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করেন। এ সময় কর্মদক্ষতার কারণে তাকে ৪ বার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেওয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা