সংগৃহীত ছবি
সারাদেশ

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কাকিয়া বাজারের লামুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নেহারুন বেগম (৭০) নামে ১ নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। এর পরে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: পাহাড় ধসে নিহত ৩

নিহত নারী, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ বলেন, ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগামী ১টি বাস নেহারুন বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা