সংগৃহীত ছবি
সারাদেশ

তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে চারজন টেকনিশিয়ান নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮)।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুপুরে কারখানার ট্যাংকে মেরামতের কাজ করছিলেন চারজন টেকনিশিয়ান। এ সময় হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হলে ওই ৪ জন মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকিতে ঢুকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন,৪ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা