সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার সারাবো এলাকায় সালমান এফ রহমান মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। এই সময় উত্তেজিত শ্রমিকরা কালিয়াকৈরের চন্দ্র-নবীনগর সড়কটি অবরোধ করেন। এর ফলে ঐ সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঐ সড়কে চলাচল কার যাত্রীরা। এছাড়াও আরও ২টি কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই এই বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: ভোলায় বাজারে অগ্নিকাণ্ড

এদিকে কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ বলেন, গাজীপুর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় সাবেক সংসদ সদ্যস সালমান এফ রহমানের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কয়েকটি কারখানা রয়েছে। এ সকল কারখানায় মোট ৩২ হাজার শ্রমিক কাজ করেন। তাদের বেতনের জন্য প্রতি মাসে ৮২ কোটি টাকা লাগে। বিগত কয়েকদিন ধরেই শ্রমিকরা তাদের আগস্ট মাসের বেতন দাবি করে আসছেন। এ সময় তাদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেতন দেওয়ার কথা জানান কারখানা কর্তৃপক্ষ। তবে সারাদিনে কিছু শ্রমিকদের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের অ্যাকাউন্টে বেতন যায়নি।

এর পরে সন্ধ্যার পর থেকে বিক্ষোভ শুরু করেন এই কারখানার শ্রমিকরা। তারপর রাত সাড়ে ১১ টা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত ছিল। তার পরে একই দাবিতে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, বেক্সিমকো কর্তৃপক্ষ জানান, তারা তাদের শ্রমিকদের বেতন দেওয়ার চেষ্টা করছে। তবে শ্রমিকরা সময় দিচ্ছেন না। কিন্তু আশা করি তারা দুপুরের পর থেকে সবার বেতন পরিশোধ করবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা