সংগৃহীত ছবি
সারাদেশ

কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ

জেলা প্রতিনিধি: দেশের উচ্চক্ষমতা সম্পন্ন টাগ বোট ব্যবহার করে রাঙ্গামাটির কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক থেকে বিভিন্ন মাধ্যমে কচুরিপানা অপসারণ করছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই এ কার্যক্রম চলছে বলে জানায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

তিনি আরও বলেন, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই জেটিঘাটটিতে কচুরিপানা এসে ভরে যায়। এর ফলে এই লেকে নৌ চলাচল বিঘ্নিত হয়। এ জন্য পিডিবির উচ্চক্ষমতা সম্পন্ন টাগ বোট ব্যবহার করে এই কচুরিপানা টেনে নিয়ে এসে স্পিলওয়ে দিয়ে তা কর্ণফুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

এদিকে কাপ্তাই বোট মালিক সমিতির লাইনম্যান শীতল মল্লিক বলেন, সোমবার সকাল থেকেই পিডিবির বড় বড় বোট দিয়ে জেটিঘাট সংলগ্ন লেক থেকে কচুরিপানা অপসারণ করা হচ্ছে। এর ফলে আমাদের নৌ চলাচলে সুবিধা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা