সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নাটোর জেলার চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

বুধবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় ১ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় ১ কিলোমিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা মরদেহটি উদ্ধার করে আইনি ব্যবস্থা নেবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা