সংগৃহীত ছবি
সারাদেশ

টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত

সোমবার (১৯ আগস্ট) সকালে আগুনের এই ঘটনা ঘটে।

পুলিশ বলেন, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে (ঢাকামেট্টো-ট-১৮-২২৪৪) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা