সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে গোয়ালঘর পুড়ে ছাই 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর গ্রামে কৃষক আব্দুর রহমানের ২টি গরুসহ গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় না এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধস, নিহত ৩

আব্দুর রহমানের চাচাতো ভাই মো. খোরশেদ আলম বলেন, রোববার সকালে গোবর পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে উড়া (বাঁশের পাত্র) দিয়ে ছাই এনে গোয়ালঘরে রাখা হয়। এরপর গোয়ালঘরে রাখা পাটে আগুন ধরে যায়। এর পরে মুহূর্তেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এদিকে গোয়ালঘরে পাট ছাড়াও অনেক পাটখড়ি, লাকড়ি, চাল, চালের পাত্রে নগদ টাকা রাখা ছিল। তারপর স্থানীয়রা মিলে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ২টি গরুসহ পুরো গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী রুবেল আহমেদ জানান, কৃষকটির পরিবার এই ২টি গরুর মাধ্যমে তারা স্বচ্ছলতার মুখ দেখার আশা করছিল। তবে আগুনের কারনে মুহূর্তেই সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে। এখন প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২

নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির ফরহাদ শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা