সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মোদির সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো.সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো.ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিল।

আরও পড়ুন : শপথ নিলেন আরও ৪ উপদেষ্টা

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় দুই ভাই বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা