সংগৃহীত ছবি
সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কারাগার থেকে বন্দিদের পলায়ন

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় ঝুমুর বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্ত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন, বায়োজিদ হোসেন, আদনান সামি, আশরাফুল ইসলাম হিমেল, আফিয়া ইবনাতসহ আরো অনেকে।

আরও পড়ুন : ভালুকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র-ছাত্রীরা

সমাবেশে বক্তারা বলেন, এক মাস ছাত্র- জনতার সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই দেশে স্বৈরশাসন বিলুপ্ত হয়েছে। এই দেশ এখন আমাদেরকে গড়ে নিতে হবে। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি অনেকে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে তাদেরকে হুশিয়ারি করতে চাই এই দেশের সাধারণ মানুষের উপরে আর কোনো জুলুম চলবে না। আপনারা সতর্ক হয়ে যান, না হলে এদেশের ছাত্র-ছাত্রীরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

একই সময়ে লক্ষ্মীপুর থেকে ঘুম হওয়া বিএনপির নেতাকর্মীদের ফেরতের দাবিতে মানবাধিকার সংগঠন অধিকার এর ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করেছে গুম হওয়া ব্যাক্তিদের সদস্য বৃন্দ। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু। তিনি গুম হওয়া ব্যাক্তিদের দ্রুত ফেরত দেওয়ার জোর দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা