সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র-ছাত্রীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকার আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতার কাজ করা হয়।

আরও পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কাল

মঙ্গলবার (৭ আগস্ট) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচী করা হয়। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণেরও কাজ করেন।

জানা যায়, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্লিন আপ ভালুকা এবং ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি, ভালুকা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ ও ছাত্র-জনতা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয়। পরে রাস্তার ময়লা পরিষ্কারের পরে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে।

আরও পড়ুন : বিজয় যেন হাতছাড়া না হয়

ক্লিন আপ ভালুকার উপজেলা কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে ভালুকার ছাত্র-জনতাসহ সকল পেশার মানুষ একত্রিত হয়ে রাস্তা পরিষ্কার করা হয়। পরে রাস্তায় দিনভর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা হয়।

তিনি আরও জানান, ভালুকার ছাত্র-জনতাসহ সকল পেশার মানুষ মিলে সুন্দর, পরিচ্ছন্ন একটি ভালুকা নির্মাণে সব সময় কাজ করে যাবেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা