সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার পাঁচদোনায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. জাহিদ (৩) ও মো. এনামুল হক মিঠু (৪২) নামের ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন ।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

আরও পড়ুন: নদীতে ২ যুবকের লাশ উদ্ধার

নিহতরা হলো- টাঙ্গাইলের চর বাকুল্লা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. জাহিদ এবং নরসিংদীর শিবপুর উপজেলার শেখেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এনামুল। এই ঘটনায় আহত ৩জনের পরিচয় জানা যায়নি।

মাধবদী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশালের দিকে যাচ্ছিল ১টি সিএনজিচালিত অটোরিকশা । এই সময় পাঁচদোনার দিকে আসছিল পিকআপ ভ্যানটি। এরপর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও পিকআপের মধ্যে থাকা মোট ৫জন গুরুতর ভাবে আহত হয়। এরই মধ্যে ২জন ঘটনাস্থলেই মারা যায়। তারা ২ জনই অটোরিকশার যাত্রী ছিলেন। এই ঘটনায় আহত ৩জনের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি ২জনকে নরসিংদীর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা