সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা ডুবে ২ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ ও সুনামগঞ্জের মধ্যনগর এলাকার মধ্যবর্তী স্থানে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: নদীতে ২ যুবকের লাশ উদ্ধার

নিহতরা হলো- সুনামগঞ্জের মধ্যনগর থানার সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৫) ও রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)। তারা কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামে আত্মীয়ের বাড়িতে একটি শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন।

স্থানীয় তথ্যে জানা যায়, বড়ইউন্দ বাজার থেকে ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার (২০-২৫) জনের মতো যাত্রী নিয়ে মধ্যনগরের দিকে রওয়ানা হয়। এই সময় হাওরের কিছুদূর পেরিয়ে গোমাই নদীতে গেলেই তীব্র স্রোতের তোড়ে কাত হয়ে নৌকাটি ডুবে যায়। সাথে সাথে স্থানীয়দের সহযোগিতা ও অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ঐ ২নারী উঠতে পারেননি। এরপর তাদেরকে কিছুক্ষণ পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন

কলমাকান্দা থানা পুলিশের ওসি লুৎফুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা