সংগৃহীত ছবি
সারাদেশ

প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: সাম্প্রতি সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ ও বিভিন্ন মহলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় এই বিক্ষোভ থেকে কুবির প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা

শুক্রবার (১২ জুলাই) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধানণ শিক্ষার্থীরা। এই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যায়। এর পরে তারা ঐ স্থানে অবস্থান কর্মসূচিও পালন করে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর এই হামলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তাদের ভূমিকা ছিল নেতিবাচক। এ সময় তাদের সামনেই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। এরপর শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সেই কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে পদত্যাগ করতে হবে তা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল মোটর মেকানিকের

এর পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে তারা নামকরণ করেন। এই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনেও কোটা সংস্কারের জন্য বিক্ষোভ মিছিল করা হয় এবং শিক্ষার্থীদের ওপর এই হামলার প্রতিবাদ জানানো হয় সেখানেও।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা