সংগৃহিত ছবি
সারাদেশ

পদ্মার পানি বিপৎসীমার ওপরে

জেলা প্রতিনিধি: বউজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের ভারী বর্ষণে রাজবাড়ী জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুর মৃত্যু

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিতে রাজবাড়ী জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া জেলার প্রত্যেকটি নদ-নদীতে প্রতিদিন গড়ে ১০-১৫ সেন্টিমিটারের বেশি পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির লেভেল রয়েছে ৭ দশমিক ৯৩ সেন্টিমিটার, এই পয়েন্টে পানির বিপৎসীমা ৭.৯০ সেন্টিমিটার। গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কুমার নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির লেভেল রয়েছে ৮.২৩ সেন্টিমিটারে, এই পয়েন্টে পানির বিপৎসীমা ৯ . ৬০ সেন্টিমিটার। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় গড়াই নদীর পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার, এই নদীর কামারখালী ব্রিজ পয়েন্টে পানির বর্তমান লেভেল রয়েছে ৫ দশমিক ৮৫ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমা ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হড়াই নদীর মহেন্দ্রপুর পয়েন্টে পানি বেড়েছে ২৪ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির লেভেল রয়েছে ৮.৩৮ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমা ৯.৭৫ সেন্টিমিটার।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা করেছেন এবং তাদের ব্যাপক প্রস্তুতিও রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাননি। তারপরও প্রস্তুতি হিসেবে ১২টি ফ্লাড শেল্টার প্রস্তুতের পাশাপাশি ৬০০ মেট্রিক টন চাল ও নগদ ১২ লাখ টাকা মজুত রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা