সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রাম মেডিকেল থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহাদাত হোসেন, সুজন সিংহ (২৮) ও গোলাম কিবরিয়া (২৬) নামের ৩ দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টায় তাদেরকে ১৪ নাম্বার মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধস, নিহত ২

আটকৃতরা হলো- বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে, রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে ও চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, গ্রেফতার ৩জন বেসরকারি ডায়াগনস্টিক কর্মী। তারা ৩ জনই হাসপাতালের ভর্তি রোগীদেরকে নানা ধরনের কথার ফাঁদে ফেলে বুঝিয়ে নির্ধারিত ল্যাবে নিয়ে রোগীকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করতো। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা