সংগৃহীত
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ফলবাহী ট্রাকের পিছন অন্য একটি ট্রাক ধাক্কা দেওয়ায় উভয় ট্রাকের লিটন হোসেন (৩৫) ও আনিছুর (৩৫) নামের ২ হেলপার নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভোলায় শিক্ষার্থীর আত্মহত্যা

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিসের পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে।

জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ১টি ফলবাহী ট্রাক ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। শনিবার সকাল ৬টায় রাজবাড়ী-কুষ্টিয়াগামী ১টি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে স্বজোরে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ঘটনাস্থলেই মারা যায়। এই সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানেই তিনি মারা যায়।

আরও পড়ুন: ভাঙা লাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, মূলত ওভারটেক করার সময় পেছন থেকে ১ ট্রাকে অন্য ১ ট্রাক ধাক্কা দেওয়ায় উভয় ট্রাকের হেলপার নিহত হয়। এই ঘটনার পরে উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। ঘাতক চালকদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা