সংগৃহীত
সারাদেশ

পাহাড় ধসে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি : কক্সবাজারের সদর উপজেলায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৮ বিভাগেই বৃষ্টির আভাস

শুক্রবার (২১ জুন) রাত ৩টার দিকে সদর উপজেলা পুলিশ লাইনের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জেম আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। মাইমুনা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন : বিএনপি দেশের ক্ষতি করেছে

কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুব রহমান জানান, টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিলো। আজ রাত ৩টার দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ওই দম্পতি মারা যান। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান জানান, কক্সবাজার শহরে বাদশা ঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা