সংগৃহিত ছবি
সারাদেশ

ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১ 

জেলা প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মো. এমদাদ শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানজট

শুক্রবার (১৪ জুন) রাত ১১টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের দেবীপুর হিজলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল্লাহ শেখ নামে প্রাইভেট কারের এক যাত্রী আহত হয়েছেন। এমদাদ শেখ প্রাইভেট কার চালাচ্ছিলেন।

নিহত এমদাদ শেখ পিরোজপুর সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মো. আলাউদ্দিন শেখের ছেলে। আহত আব্দুল্লাহ শেখ একই এলাকার জাফর শেখের ছেলে।

আরও পড়ুন: ট্রা‌ক-প্রাইভেটকার সংঘ‌র্ষে নিহত ২

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভাড়ায় চালিত প্রাইভেট কার নিয়ে এমদাদ শেখ যাত্রী আবদুল্লাহ শেখকে নিয়ে পিরোজপুর থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদকে আনতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি এলাকার উদ্দেশ্য যাচ্ছিলেন। অন্যদিকে মালবাহী একটি ট্রাক মঠবাড়িয়ায় মালামাল নামিয়ে খালি ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিল। রাত ১১টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের দেবীপুর হিজলতলা এলাকায় পৌঁছালে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এমদাদ শেখ নিহত হন এবং আহত আব্দুল্লাহ শেখকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাক ও প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামানকে জানান, ট্রাক ও প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা