সংগৃহীত
সারাদেশ

ট্রান্সফরমারের কয়েল চুরি

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের মাঠ থেকে মোট ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। এর ফলে অর্ধশত বিঘা জমির সেচকাজ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বুধবার (১২ জুন) রাতের কোনো ১ সময় এই কয়েল চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, বুধবার রামনগর বাজারের পাশে শহিদুল ইসলামের ইটভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য তিনটি এবং শহিদুল ইসলামের সেচ পাম্পের জন্য ১টি ট্রান্সফরমার ছিল। এরপর রাতের আঁধারে অজ্ঞাত কিছু চোরেরা বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার গুলো খুলে ফেলেন। এর পরে ট্রান্সফরমারের ভেতরে থাকা কয়েল নিয়ে যায়। এর জন্য ইটভাটার যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল নতুন সময়ে চলবে

এর ফলে অর্ধশতাধিক বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে যায়। এ দিকে পল্লী বিদ্যুত সমিতির নিয়মানুযায়ী, ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সকল খরচ গ্রাহককে বহন করতে হবে। এ জন্য চরম বিপাকে পড়েছেন ঐ এলাকার সেচ পাম্প মালিকরা।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির বামন্দী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার হানিফ রেজা বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় ইতি মধ্যে থানায় জিডি করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা