সংগৃহীত ছবি
সারাদেশ

শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : কাভার্ডভ্যান-বাইক সংঘ‌র্ষে নিহত ২

বুধবার (১২ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।

আরও পড়ুন : গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো রুবাইয়া আক্তার। বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরো দুই যাত্রী ছিল। একপর্যায়ে তাদের অটোরিকশাটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে এসে তিন যুবক অটোরিকশাটি থামায় এবং ওই নারীর সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা