সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বৃদ্ধি

জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সড়কে বেড়েছে কোরবানির জন্য পশুবাহী ট্রাকের সংখ্যা। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বৃদ্ধি পেয়েছে টোল আদায়ের হার। এ সময় (২৪) ঘণ্টায় টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সোমবার (১০ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানান, শনিবার (৮ জুন) (রাত ১২টা- রবিবার রাত ১২টা) পর্যন্ত সেতুর পূর্ব-পশ্চিম টোলপ্লাজা দিয়ে ২৫,২৫৭টি পরিবহন পারাপার হয়েছে। এ সময় সেতুতে টোল আদায় হয়েছে ২,৪০,১৪,০৫০ টাকা।

এতে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ৪,০৭৮টি। বাসের ৩ গুণ ট্রাক পারাপার হয়েছে। এই সময় সেতু পারাপার হয়েছে ১২,৩৯৬টি ট্রাক। এ ছাড়াও ছোট-বড় পরিবহন পার হয়েছে ৭,৬৯৬টি এবং মোটরসাইকেল পারাপার হয়েছে ১,০৮৭টি।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা