সংগৃহীত
সারাদেশ

নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলে আটক

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এই সময় জব্দ করা হয় ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা।

রবিবার (২৬ মে) ভোরে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানান।

আরও পড়ুন: ১০ নম্বর মহাবিপদ সংকেত ২ সমুদ্রবন্দরে

আটক জেলেরা হলেন, মো. সোবহান মিজি (৫২), ইয়া রাসুল (২০), মো. শামীম চৌকিদার (২২), মোবারক মিজি (১২) ও মুকবিল হোসেন (১০)। তাদের বাড়ি চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ও জহিরাবাদ ইউনিয়নে।

ওসি কামরুজ্জামান জানান, মূলত গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক এক স্থান থেকে নিষিদ্ধ জালে মাছ ধরা অবস্থায় এই জেলেদের আটক করা হয়।

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস-ভূমিধসের শঙ্কা

তিনি আরও জানান, আটকদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ১টি নিয়মিত মামলা করা হয়েছে এবং বাকি ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা