সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম নয়ন (১৬) ও মো. তুহিন (১৭) নামের ২ স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

আরও পড়ুন: জাল নোটসহ দম্পতি গ্রেফতার

নিহতরা স্কুলছাত্ররা হলো, ছাতিয়ানতলী এলাকার আলাল উদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. তুহিন। মাহবুব আলম নয়ন ৯ম শ্রেণির শিক্ষার্থী ও মো. তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নয়নের নানা মো. শাহ আলম ফকির জানান, বুধবার বিকেলের দিকে ২ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এরপর সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি গাছের সাথে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলটি। এতে ২ জন গুরুতর ভাবে আহত হয়। এর পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিমানের তীব্র ঝাঁকুনিতে নিহত ১

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ইকবাল জানান, সিরাজদিখান সাতিয়ান তলি মাদরাসা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা