সংগৃহীত ছবি
সারাদেশ

চোর সন্দেহে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

সোমবার (২০ মে) ভোররাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রিয়াজ ফকির (২৪) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ২

পুলিশ জানায়, সোমবার রাত ৪টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় মৃত এলেম গাজীর বাড়িতে চুরি করতে যায় রিয়াজ ফকির। ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করার সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে ওই চোরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে রিয়াজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন : সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারেকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা