সংগৃহীত ছবি
সারাদেশ

হাওরে মিললো শিক্ষকের লাশ

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাইয়ে হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের রুপা দাশ (৪০) নামের ১ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষক ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।এ সময় ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের পরিচয়, লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী রুপা দাশ।

আরও পড়ুন: দুর্বৃওের হাতে ইজিবাইক চালকের মৃত্যু

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ভবানীপুর হাওরে ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ সময় তার সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। তবে তার কাছে বিষের দু’টি বোতল পাওয়া গেছে। ১টি খালি এবং অপরটিতে বিষ রয়েছে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা