সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় তীর কোম্পানির সিলমোহর লাগানো ৪০০ বস্তা (২০ মেট্রিকটন) ভারতীয় চিনি ও একটি কাভার্ডভ্যানসহ দুজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী নিহত

মঙ্গলবার (৭ মে) সকালে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এআর ফিলিং স্টেশনের পূর্ব পাশে তাদের গ্রেফতার ও চিনিগুলো জব্দ করা হয়। ওই ঘটনায় পুলিশ মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে।

গ্রেফতাররা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখালি গ্রামের মনির হোসেনের ছেলে কাভার্ডভ্যানের চালক আবিদ হোসেন (২৩) ও তার সহযোগী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখি গ্রামের নিয়ামত আলীর ছেলে হেলপার আল আমীন (২৩)। ওই সময় নাঈম নামে অপর এক যুবক পালিয়ে যায়।

আরও পড়ুন : খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার

থানা সূত্রে জানা যায়, চোরাই পথে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি (মূল্য ২৮ লাখ টাকা) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১২-২২০০) গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৪০০ বস্তা চিনি, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ির জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকা থেকে ৪০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হলেও স্থানীয়দের যোগসাজশে রহস্যজনক কারণে চিনিগুলো গাজীপুর জেলার মাওনা এলাকার নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী নিয়ে যান বলে অভিযোগ উঠে। অপরদিকে ২৬ মার্চ মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি থেকে ২৪ বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ ও নাজমুলকে (২৫) গ্রেফতার করা হয়। তাছাড়া ৪ এপ্রিল ভালুকা উপজেলার চান্দের বাজার খোরশেদ মিয়ার স্টোর থেকে ফ্রেশ ও তীর কোম্পানির সিলমোহর লাগানো ১৪০ বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় দোকান মালিক খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকিন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা