সংগৃহীত ছবি
সারাদেশ

খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজারে খাল থেকে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মঙ্গলবার (৭ মে) দুপুরে কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে।

নিহতের ভাই দেলওয়ার হোসেন জানান, তিন দিন আগে আনোয়ার লবণবাহী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে নৌকা নিয়ে খালের দুই পাশে খুঁজতে বের হই আমরা। বেলা ১১টায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, খাল থেকে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি লবণ বহনকারী বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুরতহাল করতে গিয়ে মনে হয়েছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা