ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জের পূর্ববাজারে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে নিহত ২

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ভোর সাড়ে ৫টায় ট্রাক ও সিএনজি সংঘর্ষের ফলে গাড়ি দু’টি খাদের পানিতে পড়ে যায়। এই সময় সকাল থেকে ট্রাক ও সিএনজি খাদের পানিতে পড়ে ছিল। বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা ট্রাকটি উদ্ধারে এগিয়ে আসেন। এর পরে অটোরিকশার চালকসহ ৩ জনের লাশ উদ্ধার করেন। এ ঘটনার পরে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা