সংগৃহীত
সারাদেশ

ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

জেলা প্রতিনিধি : গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : ১০ টাকায় চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৩ মে) জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রেলওয়ে জংশনে আউটার সিগন্যালের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন : যারা চাপে রাখতে চেয়েছিল তারাই চাপে

এর আগে শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করে। পরে বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। একপর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ময়মনসিংহে পুকুরে ডুবে নিহত ২

পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও হতাহত হয়েছেন কিনা সেটি তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার দুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি ওই লাইন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা